বাংলা ১ম পত্র — অভাগীর স্বর্গ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ

মোট 70+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

বৃদ্ধ মুখোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুকে শোকের ব্যাপারে মনে হলো না কেন?

  • A

    উৎসবের আতিশয্যের কারণে

    ✓ সঠিক উত্তর
  • B

    অতি বৃদ্ধ হয়ে মারা যাওয়ায়

  • C

    শ্রাদ্ধের আয়োজন করায়

  • D

    স্বজনরা কান্নাকাটি না করায়

প্রশ্ন 2

'আর একটি প্রাণী দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল'- এখানে অভাগীকে 'প্রাণী' বলে উল্লেখ করার কারণ-

i. ছোটজাত বলে অবজ্ঞার পাত্র

ii. নারী বলে অবহেলিত

iii. দরিদ্র বলে উপেক্ষিত

নিচের কোনটি সঠিক?

  • A

    i

    ✓ সঠিক উত্তর
  • B

    ii

  • C

    i ও ii

  • D

    ii ও iii

প্রশ্ন 3

কবিরাজি না জানলেও শেফা মিয়া এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত। সে গ্রামের গরিবদের স্বপ্ন মূল্যে সেবা করে।

'অভাগীর স্বর্গ' গল্পে শেফা মিয়া কার প্রতিনিধিত্ব করে?

  • A

    ঠাকুরদাস মহাশয়

  • B

    ঈশ্বর নাপিত

    ✓ সঠিক উত্তর
  • C

    অধর রায়

  • D

    রসিক দুলে

প্রশ্ন 4

দারোয়ানটা কাঙালীর গায়ে হাত দিলো না কীসের ভয়ে?

  • A

    পেয়াদার

  • B

    জমিদারের

  • C

    জাত যাওয়ার

  • D

    অশৌচের

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 5

মহেশের জন্য খড় ধার চাইতে গিয়ে গফুর একসময় তর্করত্নের পা ছুঁইতে যায়। তর্করত্ন তীরবৎ দুই হাত পিছাইয়া গিয়া বলিয়াছিল, "আ মর! ছুঁয়ে ফেলবি নাকি।"

উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন রচনায় বিদ্যমান?

  • A

    সুভা

  • B

    অভাগীর স্বর্গ

    ✓ সঠিক উত্তর
  • C

    উপেক্ষিত শক্তির উদ্বোধন

  • D

    আম-আঁটির ভেঁপু

প্রশ্ন 6

'মহেশ' গল্পে গফুর ব্রাহ্মণ তর্করত্নের পায়ের কাছে - বসিয়া কাহন-দুই খড় ধার চাহিতে গেলে তর্করত্ন তীরবৎ পিছাইয়া গিয়া কহিলেন, 'আ মর, ছুয়ে ফেলবি না কি?'

উদ্দীপকে তর্করত্নের আচরণে 'অভাগীর স্বর্গ' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?

  • A

    সামন্তবাদ

  • B

    জাতিভেদ

    ✓ সঠিক উত্তর
  • C

    নিপীড়ন

  • D

    পণপ্রথা

প্রশ্ন 7

ভগবানের ফৌজদারি কোর্ট নাই

সেখানে জাত বিচার পৈতে টিকিটুকি টোপর

সব সেথা ভাই একাক্কার

জাত সে শিকেয় তোলা রবে, কর্ম নিয়ে

বিচার হবে,

বামুন চাঁড়াল এক গোয়ালে,

নরক কিংবা স্বর্গে থোওয়া।

উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনাটিকে ইঙ্গিত করছে?

  • A

    নিরীহ বাঙালি

  • B

    অভাগীর স্বর্গ

    ✓ সঠিক উত্তর
  • C

    দেনাপাওনা

  • D

    আম-আঁটির ভেঁপু

প্রশ্ন 8

'বলিসনে মা বলিসনে—— আমার বড্ড ভয় করে'- এ ভয়ের কারণ কী?

  • A

    মৃত্যুর কথা শুনে

    ✓ সঠিক উত্তর
  • B

    ভূতের গল্প শুনে

  • C

    শ্মশানের দৃশ্য দেখে

  • D

    রূপকথার গল্প শুনে

প্রশ্ন 9

কাঙালীকে অভাগী নাপতে-বৌদির কাছ থেকে কী আনতে বলেছিল?

  • A

    গোলাপ জল

  • B

    আলতা

    ✓ সঠিক উত্তর
  • C

    চন্দন

  • D

    ধূব

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্পে অভাগী তার ছেলে কাঙালীকে নাপতে-বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনতে বলেছিল

।

প্রশ্ন 10

অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?

  • A

    তিন

  • B

    চার

  • C

    পাঁচ

    ✓ সঠিক উত্তর
  • D

    ছয়

প্রশ্ন 11

চিতার অজস্র ধোঁয়াকে অভাগী কীসের সঙ্গে তুলনা করেছে?

  • A

    ইন্দ্রের ওথ

  • B

    স্বর্গপুরী

  • C

    স্বর্গের রথ

    ✓ সঠিক উত্তর
  • D

    দেবতার রথ

প্রশ্ন 12

জমিদারের দারোয়ান কাঙালীর গায়ে হাত দিলো না কেন?

  • A

    লোকলজ্জার ভয়ে

  • B

    জাত হারানোর ভয়ে

  • C

    অশৌচ হওয়ার ভয়ে

    ✓ সঠিক উত্তর
  • D

    গ্রামবাসীর অনুরোধে

প্রশ্ন 13

'ও রে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে!' একথা দ্বারা কী বোঝানো হয়েছে?

  • A

    নিচু শ্রেণির অবস্থা

  • B

    সামন্ত শ্রেণির দৌরাত্ম্য

    ✓ সঠিক উত্তর
  • C

    পরিচ্ছন্নতার লক্ষণ

  • D

    ছোট জাত বলে ঘৃণা করা

প্রশ্ন 14

'অভাগীর স্বর্গ' গল্পে জমিদারি-ব্যবস্থার নিষ্ঠুর নির্মমতা প্রকাশ পেয়েছে কোন উক্তিতে?

  • A

    পাঁড়ে, ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেত

    ✓ সঠিক উত্তর
  • B

    মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া

  • C

    দুলের মড়ার কাঠ কী হবে শুনি?

  • D

    সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়

প্রশ্ন 15

পূজার সময় যেমন খাঁ পাড়ার কুদ্দুস, সেলিনা, কামালরা হিন্দু পাড়ায় যায়, তেমনি ঈদের দিন অরুণ, শালতী, ভবেশরা খাঁ পাড়ায় আসে। খায়-দায়, আনন্দে মাতে। রহমতপুরের মানুষ যেন একে অপরের স্বজন।

উদ্দীপকের ভাববস্তুর সাথে নিচের কোন রচনার বিষয়বস্তুর বৈপরীত্য লক্ষ করা যায়?

  • A

    দেনাপাওনা

  • B

    অভাগীর স্বর্গ

    ✓ সঠিক উত্তর
  • C

    আম-আঁটির ভেঁপু

  • D

    মমতাদি

এই অধ্যায়ে আরও 55+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো